বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিএনপি’র বিক্ষোভ
বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে আওয়ামী সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার বিএনপি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। পরে তাৎক্ষনিক বিএনপি কার্যালয়ের সম্মুখে একটি বিক্ষোভ সমাবেশ করে।
জেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক ডাঃ ময়নুল হাসান সাদিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম, গোবিন্দগঞ্জ থানা বিএনপির সভাপতি সাবেক এমপি অধ্যক্ষ আব্দুল মান্নান মন্ডল।
আরও বক্তব্য রাখেন শহর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ, বিএনপি নেতা ফারুক আহমেদ, আব্দুল মান্নান সরকার, মোর্শেদ হাবীব সোহেল, ইলিয়াস হোসেন, ছাত্রদল জেলা সভাপতি জাকারিয়া আলম জিম,সাংগঠনিক রবিউল ইসলাম লিয়াকত, আনিছুজ্জামান বিদ্যুৎ, আনিছুজ্জামান খান, লোহানী তুষার, আঃ রাজ্জাক ভুট্টু, এসএম কামাল হোসেন, শফিকুর রহমান খোকা, তমা বেগম, লাইলী বেগম প্রমুখ।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷