গাইবান্ধায় যুব কাবাডি অনুর্দ্ধ-২১
পলাশবাড়ি উপজেলা দল চ্যাম্পিয়ন
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় ও জেলা পুলিশের সহযোগিতায় আয়োজিত দু’দিনব্যাপী অনুর্দ্ধ-২১ যুব কাবাডি ক্রীড়া প্রতিযোগিতার চুড়ান্ত খেলায় আজ সোমবার পলাশবাড়ি উপজেলা দল ২৮-২৭ পয়েন্টে সুন্দরগঞ্জ উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। পুলিশ লাইন মাঠে আয়োজিত এ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল লতিফ হক্কানী, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রিটন, কাবাডি উপ-পরিষদের সম্পাদক মাসুদুল হক মাসুদ প্রমুখ। এ প্রতিযোগিতায় গাইবান্ধা পৌর সভা ও ৭টি উপজেলা দলসহ ৮টি কাবাডি দল অংশ নেয়।




কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷