https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 চেক জালিয়াতির মামলায় সেই আলোচিত হরিদাসের সাজা: এক বছরের কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা - Gaibandha Online Portal

Breaking News

চেক জালিয়াতির মামলায় সেই আলোচিত হরিদাসের সাজা: এক বছরের কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা

 গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বহুল আলোচিত ব্যক্তি হরিদাস চন্দ্র তরনী দাসকে অবশেষে সাজা দিলেন আদালত। চেক জালিয়াতির একটি মামলায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ময়মনসিংহের অর্থঋণ আদালত।

চেক জালিয়াতির মামলায় সেই আলোচিত হরিদাসের সাজা: এক বছরের কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা

মঙ্গলবার (২১ জুলাই) সকালে ময়মনসিংহ অর্থঋণ আদালত-০৪-এর বিচারক এই রায় ঘোষণা করেন এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর করার নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, প্রায় এক বছর আগে হরিদাস চন্দ্র তরনী দাসের বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছিল। দীর্ঘ শুনানি শেষে আদালত এই রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আনোয়ার আজিম টুটুল।

রায়ের দিন আদালত চত্বরে কড়া নিরাপত্তা

হরিদাসকে আদালতে হাজির করাকে কেন্দ্র করে সকাল থেকেই পুরো আদালত এলাকা মুড়ে ফেলা হয় নিñিদ্র নিরাপত্তা বলয়ে। গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। পুরো সময় জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ছিল সর্বোচ্চ সতর্ক অবস্থানে।

মানি লন্ডারিং মামলায়ও জড়িত

উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগে গত ১২ জুলাই ঢাকার উত্তরা থানায় দায়ের করা একটি মানি লন্ডারিং মামলায় সিআইডির একটি দল হরিদাস চন্দ্র তরনী দাসকে গ্রেফতার করেছিল। পরদিন ১৩ জুলাই তাকে আদালতে হাজির করা হলে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তাকে পাঠানো হয় জেলহাজতে।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷