https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধা পৌরসভার কুটিপাড়ায় কমিউনিটি পুলিশিং এর ৬ নং বিটের উদ্বোধন - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধা পৌরসভার কুটিপাড়ায় কমিউনিটি পুলিশিং এর ৬ নং বিটের উদ্বোধন

গাইবান্ধা সদর থানার আয়োজনে ৪ নভেম্বর শনিবার গাইবান্ধা পৌরসভার ৯ নং ওয়ার্ডের মিতালী বাজারে কমিউনিটি পুলিশিং কমিটির ৬ নং বিটের অফিস রুম উদ্বোধন ঘোষনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে ৬ নং বিটের উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম ।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌরসভার মেয়র এ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন। সংস্কৃতিকর্মী শাহজাহান সিরাজের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার, ৯ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কার্যকরি কমিটির সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইউনুস আলী শাহীন, সাবেক মহিলা কাউন্সিলর মোছাঃ সেলিনা আকতার বানু রিনা প্রমুখ।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷