সাদুল্যাপুরে ইয়াবাসহ ৩ যুবক আটক
সাদুল্যাপুর প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের গোবিন্দরায় দেবোত্তর বাগজানায় এলাকা থেকে ২৬ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদাকাক্ত যুবককে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার অন্তর্গত ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ আঃ রশিদ সরকার, এএসআই মোঃ জাকিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইদিলপুর ইউনিয়নের গোবিন্দরায় দেবোত্তর বাগজানা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন ওই গ্রামের মন্টু মিয়ার ছেলে রতন মিয়া (২6), পলাশবাড়ী উপজেলার আমবাড়ি গ্রামের আসাদুজ্জামানের ছেলে রায়হান (২5), ইউসুফ আলীর ছেলে রোকন মিয়া (২6)। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা প্রক্রিয়াধীন।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷