https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 সাঘাটায় ডিবি পুলিশের হাতে গ্রেফতার ৪ জুয়ারুকে ভ্রাম্যমান আদালতে সাজা - Gaibandha Online Portal

Breaking News

সাঘাটায় ডিবি পুলিশের হাতে গ্রেফতার ৪ জুয়ারুকে ভ্রাম্যমান আদালতে সাজা

গাইবান্ধা জেলার সাঘাটায় গতকাল রবিবার ১৫ অক্টোবর রাত ০৮.১৫ ঘটিকার সময় গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম সাঘাটা থানার পদুমশহর ইউপির চকদাতেয়া এলাকা হতে জুয়া খেলার সময় অভিযান চালিয়ে ৪ জুয়ারুকে হাতে নাতে গ্রেফতার করে।
গ্রেফতাকৃতদের সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেডের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেক জুয়ারু কে ১৫ দিনের সাজা প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালতে সাজা প্রাপ্ত জুয়ারুরা হলেন উপজেলার চকদাতেয়া গ্রামের জালালের ছেলে আনোয়ার (৪০), শওকতের ছেলে মোফাজ্জাল (৪২),রাঘবপুর গ্রামের আবুল কাসেমের ছেলে আবুবকর সিদ্দিক(৪৫), একই গ্রামের আব্দুল গফুরের ছেলে সাইফুল(২৭)।
গাইবান্ধা ডিবি পুলিশের ওসি মেহেদী হাসান এখবর নিশ্চিত করে জানান,সাঘাটা থেকে গ্রেফতারককৃত জুয়ারুদের সকলের ১৫ দিন করে জেল প্রদান করেন ভ্রাম্যমান আদালত। এরপর সাজা প্রাপ্ত জুয়ারুদের জেল হাজতে প্রেরণ করা হয়।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷