গাইবান্ধা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা
গাইবান্ধা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা আজ রোববার গাইবান্ধা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। সভায় বিভিন্ন বিভাগের উন্নয়ন কর্মকান্ড নিয়ে বিস্তারিত আলোচনা এবং সেসব উন্নয়ন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া সভায় বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট দ্রুত মেরামত ও সংস্কারের জন্য সংশ্লিষ্ট বিভাগের প্রতি আহবান জানানো হয়। এছাড়া শহরের যানজট সমস্যা নিরসনে রিক্সা ও অটো স্ট্যান্ডের স্থান নির্ধারণ এবং বিভিন্ন দোকানপাটের বাইরে স্থান দখল করে জিনিসপত্র রাখা বন্ধ করার জন্য উচ্ছেদ অভিযান চালু এবং গাইবান্ধা ডিবি রোড, পলাশবাড়ি সড়ক ও কাচারী বাজার এলাকার সড়কটি ফোর লেন করার কাজ দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্বারোপ করা হয়। সভায় পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷