গাইবান্ধায় স্কাউটস সমাবেশ ও বিদ্যুৎ ক্যাম্পের উদ্বোধন
গাইবান্ধা জেলা স্কাউটসের আয়োজনে স্থানীয় ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ৫দিন ব্যাপী ৬ষ্ঠ স্কাউটস সমাবেশ রোববার শুরু হয়েছে। গতকাল রোববার বিকেলে সাদুলাপুর বহুমূখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৪ দিন ব্যাপী এ ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন তালুকদার। এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরহাদ ইমরুল কায়েস। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এইচএম মাহাবুবুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খাঁন, বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক এটিএম রুহুল আলম, জেলা স্কাউটস সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান, উপজেলা সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাদুলাপুর বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনশাদ আলী, বাবু মনোরঞ্জন সরকার, সাইফুল ইসলাম, রেজাউল করিম, সাইফুল ইসলাম ও মতলুবর রহমান প্রমূখ। ৪ দিন ব্যাপী স্কাউটস ক্যাম্পে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটস ছাত্র/ছাত্রীরা অংশ গ্রহন করেন।





কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷