https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধায় তিন জেলার যৌথ আইন শৃঙ্খলা সমাবেশ - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধায় তিন জেলার যৌথ আইন শৃঙ্খলা সমাবেশ


 দেশের বিভিন্ন অঞ্চলের উন্নয়নের জন্য যেমন বিভিন্ন উন্নয়ন বোর্ড ও অথরিটি রয়েছে তেমনি গাইবান্ধা, জামালপুর ও কুড়িগ্রাম এই তিন জেলার চরাঞ্চলের মানুষের নিরাপত্তা ও চরবাসীর জীবনমানের উন্নয়নে চর উন্নয়ন অথরিটি অথবা চর উন্নয়ন বোর্ড গঠনের দাবী জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বি মিয়া এমপি।
গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নে শুক্রবার বিকালে দুর্গম চরাঞ্চল চন্দনশ্বরে ৩ জেলার জনপ্রতিনিধি ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে ডাকাত ও সন্ত্রাস প্রতিরোধে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ দাবী করেন।
গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্রপালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল ইসলাম খান দুলাল, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য রুহুল আমিন, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবির, জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবির, গাইবান্ধার পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, জামালপুর পুলিশ সুপার রওনক জাহান, কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার মেনহাজুল ইসলাম, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান, দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবর রহমান বঙ্গবাসী, সহ জামালপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার বিভিন্ন চরের জনপ্রতিনিধিরা।
সমাবেশে সকাল থেকেই নৌকায় করে হাজার হাজার মানুষ চন্দনশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেত হতে হতে থাকে। সমাবেশে কুড়িগ্রাম, জামালপুর, বগুড়া ও গাইবান্ধা জেলার দুই শতাধিক চরের কয়েক হাজার নারী-পুরুষ উপস্থিত হন।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷