https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধায় ঘাঘট নদীর তীরে হিন্দুধর্মালম্বীদের সূর্য পূজা - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধায় ঘাঘট নদীর তীরে হিন্দুধর্মালম্বীদের সূর্য পূজা

গাইবান্ধার ঘাঘট নদী তীরে ২৫ অক্টোবর বুধবার হিন্দুধর্মাবলম্বীরা ডালা-কুলা সাজিয়ে সূর্য দেবতার পূজা করেন। প্রতি বছর কালী পূজার পর শুক্ল পক্ষের ষষ্টি তিথিতে সূর্য দেবতাকে সন্তুষ্ট করতে ঘাঘট নদীর তীরে এ আয়োজন করা হয়।
ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গাইবান্ধা জেলা শহরের নতুন ঘাঘট ব্রীজ সংলগ্ন দশানী এলাকায় পালিত হয়েছে সূর্য পূজা। মনোবাসনা পূর্ণ, আপদ-বিপদ দূরীকরণ, বিভিন্ন মানত পূরণে হিন্দু ধর্মালম্বীর হরিজন, রবিদাস ও রজক সম্প্রদায়-সহ বিভিন্ন সম্প্রদায়ের হাজার হাজার পূণ্যার্থীর সমাগম ঘটে এই সূর্য পূজায়।
বুধবার ভোরে গাইবান্ধার ঘাঘট নদীতে ভক্ত ও পূণ্যার্থীদের ভীড়ে এ পূজা পালিত হয়।
প্রতি বছর কালী পূজার পর শুক্ল পক্ষের ষষ্টি তিথিতে নদীর তীরে সূর্য দেবতাকে সন্তুষ্ট করতে এই পূজা উদযাপন করা হয়।
এর আগে মঙ্গলবার বিকেলে পূজারীরা উপবাস থেকে ফুল, প্রসাদ, বাদ্য-বাজনাসহ বিভিন্ন পূজার সামগ্রী নিয়ে গাইবান্ধার ঘাঘট নদীর তীরে উপস্থিত হয়ে সূর্য অস্তের পূর্ব মুহুর্তে ভক্ত ও পূণ্যার্থীরা নদীর পানিতে দাঁড়িয়ে ডালা-কুলায় সাজানো প্রসাদ নিয়ে পূজা করেন। সূর্য অস্তের পর সকলেই বাড়িতে ফিরে যান।
বুধবার ভোরে সূর্য স্নানের মধ্য দিয়ে শেষ হয় সূর্য্ পূজা।
সূর্য্ পূজা করতে আসা পূজারী পরমানন্দ বলেন, আমরা সূর্য দেবতাকে সন্তুষ্ট করতেই এই পূজা করে থাকি। এই পূজাকে ছট পূজাও বলা হয়। ছট পূজার মাধ্যমে সূর্য দেবতা সন্তুষ্ট হয় আর আমাদের মনোবাসনা, মানত পূরণ করে দেয়। এই আশায় আমরা প্রতি বছর এই ছট পূজা করতে আশি এই ঘাঘট নদীর তীরে। এছাড়াও দেশ ও জাতিসহ সকলের শান্তি কামনায় এই পূজা করা হয়।
গাইবান্ধা পৌরসভার মেয়র এ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন দুপুরে ঘাঘট তীরে পূজা পরিদর্শনে আসেন।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷