https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধায় রোহিঙ্গা নারী আটক - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধায় রোহিঙ্গা নারী আটক

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আসা সাবেত্রী সিং (৫৫) নামে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ অক্টোবর) সকালে জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া বাজার থেকে তাকে আটক করা হয়।
সাবেত্রী সিং মিয়ানমারের রাখাইন রাজ্যের মৃত মোহন সিংয়ের স্ত্রী।
বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) মোস্তাফিজুর রহমান  জানান, ধারণা করা হচ্ছে তিনি রাখাইন এলাকা থেকে পালিয়ে বাংলাদেশে এসেছেন। এরপর তিনি দেশের বিভিন্ন ট্রেনে ভিক্ষাবৃতি করতে করতে গাইবান্ধার বোনারপাড়া পর্যন্ত আসেন।

সকালে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দিলে সেখান থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রোহিঙ্গা প্রমানিত হলে আটক সাবেত্রীকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে বলে জানান তিনি।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷