https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 সুন্দরগঞ্জে ৩ মাদক কারবারী গ্রেফতার - Gaibandha Online Portal

Breaking News

সুন্দরগঞ্জে ৩ মাদক কারবারী গ্রেফতার

গাইবান্ধার সুন্দরগঞ্জে ২ মাদক সেবীর ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড অনাদায়ে ২০ হাজার টাকা করে জরিমানাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
জানা যায়, মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট- এসএম গোলাম কিবরিয়া ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ আদেশ দেন। কারাদন্ড প্রাপ্তরা হলো- রংপুরের পীরগাছা উপজেলার রামচন্দ্রপাড়া গ্রামের আব্দুল খালেকের পুত্র জিয়াউর রহমান (৩৫) ও কুতুববাগ গ্রামের মৃত নজরুল ইসলামের পুত্র ময়নুল ইসলাম (২৫)।
এরআগে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই প্রতাপ চন্দ্র সিংহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি গ্রামের নাপিতের মোড়স্থ ব্রীজ এলাকা থেকে ঐ ৩ মাদক কারবারীকে গ্রেফতার করেন।
তাদের মধ্যে ৮ পিচ ইয়াবাসহ গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামের মৃত ইব্রাহিম আলীর পুত্র আতাউল ইসলাম (৪০)’র বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে একটি মামলা করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷