"নারীর ক্ষমতায়ন'প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নপূরন এই স্লোগান নিয়ে গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ মহিলা কলেজে মা -সমাবেশ অনুষ্ঠিত
"নারীর ক্ষমতায়ন' মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্নপূরন''এই স্লোগান নিয়ে মা-দের সন্মানে শিক্ষার মানোন্নয়নে গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ মহিলা কলেজে মা- সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ ২৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে কলেজের হল রুমে আয়োজিত এ মা-সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক গভানিং বর্ডির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মোহাম্মদ হোসেন ফকু।
কলেজের অধ্যক্ষ মুনছুরুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কলেজের ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সদস্য বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা আলতাব হোসেন,কলেজের প্রভাষক সাজিয়া জাফরিন ও প্রভাষক আতাউর রহমানের সঞ্চালনায় প্রভাষক সাহারা বানু শাহিন,প্রভাষক শাহিদুল ইসলাম, অভিভাবক মা ও শিক্ষিকা ইসরাত জাহান, বিলকিছ বানু,প্রভাষক আব্দুর রউফ হিরু প্রমুখ।
উক্ত মা-সমাবেশে অতিথি হিসাবে শালমারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিল্লুর রহমান, শালমারা প্যানেল চেয়ারম্যান আয়ুব হোসেন, স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও ৫ শতাধিক শিক্ষার্থী ও শিক্ষার্থীদের মা উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।





কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷