পলাশবাড়ীতে মাইক্রোবাসের ধাক্কায় মটরসাইকেল চালক নিহত আরোহীসহ গুরুত্বর আহত ২
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা সদরে রংপুর ঢাকা মহাসড়কের পাশে আদর্শ কলেজ গেটের পেট্রোল পাম্পের সামনে মাইক্রোবাসের ধাক্কায় মটরসাইকেল চালক নিহত ও আরোহীসহ ২জন আহত হয়।
আজ ২৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল নয় ঘটিকায় পিতা পুত্র মটরসাইকেল নিয়ে রংপুর যাওয়ার সময় পলাশবাড়ী রংপুর রোডে তেলের পাম্পের হতে তেল নিয়ে যাওয়ার পথে মাইক্রোবাস মোটরসাইকেলে ধাক্কা দিয়ে চাপা দিয়ে চলে যায় এঘটনায় মটরসাইকেলে আরোহী পিতা পুত্র সহ একপথযাত্রী আহত হয়। তাদের উদ্ধার করে রংপুর হাসপাতালে নেওয়ার পথে মটরসাকেল চালক পুত্র ফারুক নিহত হয়।
নিহত ফারুক(২৫) গাইবান্ধা সদর থানার সাহাপাড়া ইউনিয়ানের চকচকা গ্রামের আঃ জলিলের দ্বিতীয় পুত্র ফারুক মন্ডল মারা যায়। আর সাথে থাকা তার পিতা আব্দুল জলিল ও অন্য এক জনকে গুরুত্বর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এখবর নিশ্চিত করে বলেন, মটরসাইকেল চালক ও আরোহী হেলমেট পড়া অবস্থায় থাকলে হয় তো বা আহত হতো কিন্তু মারা যেতো না। তাই সকল মটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট পড়ার জন্য সাংবাদিকদের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির অনুরোধ করেন। তিনি বলেন এ ঘটনায় মাইক্রোবাসটি আটক করা সম্ভব হয়নি। দূর্ঘটনায় কবলিত মটরসাইকেলটি পলাশবাড়ী থানা হেফাজতে আছে বলে জানান তিনি।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷