সভাপতি সিদ্দিক ,সাধারন সম্পাদক বিপ্লব টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন গাইবান্ধার কমিটি গঠন
গাইবান্ধা জেলায় কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সমন্বয়ে টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন এর কমিটি গঠন করা হয়। আজ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দেশটিভির গাইবান্ধা প্রতিনিধি অমিতাভ দাস হিমুন এর সভাপতিত্বে সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্টিত হয়। সভা শেষে টেলিভিশন সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে সিদ্দিক আলম দয়ালকে (মাছরাঙা টিভি) সভাপতি এবং এস এম বিপ্লব ইসলামকে (বৈশাখী টিভি) সাধারন সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন উপদেষ্টা অমিতাভ দাস হিমুন (দেশটিভি), কৃঞ্চ চাকী (এনটিভি), সহ সভাপতি আসাদুজ্জামান মামুন (চ্যানেল ২৪) ,আফতাব হোসেন (মাইটিভি) , যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম প্রিন্স (নিউজ টুয়েন্টিফোর), ডিপটি প্রধান (বিজয় টিভি), সাংগঠনিক সম্পাদক রিক্তু প্রসাদ (ডিবিসি নিউজ), কোষাধ্যক্ষ শামীম আল সাম্য (একাত্তুর টিভি), প্রচার প্রকাশনা সম্পাদক আফরোজা লুনা (একুশে টিভি), দপ্তর সম্পাদক কায়সার প্লাবন (এসএ টিভি) এবং নির্বাহী সদস্য গোপাল মোহন্ত (জিটিভি), ফারুক হোসেন (চ্যানেল আই), মোস্তাফিজুর রহমান (মোহনা টিভি), মশিউর রহমান মিঠু (এর্শিয়ান টিভি), ভবতোষ রায় মোনা (দীপ্ত টিভি), জাহিদ খন্দকার (বাংলা টিভি) ।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷