https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধায় সাংবাদিকদের মানববন্ধন - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধায় সাংবাদিকদের মানববন্ধন


সংবাদ প্রকাশের জেরে কক্সবাজারের রামু উপজেলার দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি দিদারুল আলম জিসানের উপর সন্ত্রাসী হামলা ও হত্যা প্রচেষ্টার প্রতিবাদে মঙ্গলবার সকালে গাইবান্ধা প্রেসক্লাবের সম্মুখ সড়কে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। 
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি ডেইলী স্টার প্রতিনিধি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা আবু জাফর সাবু, প্রতিদিনের সংবাদ পত্রিকার মফস্বল সম্পাদক আনোয়ার সাদাত সবুজ, এটিএন বাংলার গাইবান্ধা প্রতিনিধি ইদ্রিসউজ্জামান মোনা, সমকালের জেলা প্রতিনিধি উজ্জল চক্রবর্ত্তী, ইন্ডিপেন্ডডেন্ড টিভির গাইবান্ধা প্রতিনিধি আরিফুল ইসলাম বাবু, আজকালের জেলা প্রতিনিধি উত্তম সরকার, আমাদের সময় জেলা প্রতিনিধি খায়রুল ইসলাম, তামজিদুর রহমান তুহিন, প্রভাষক আতাউর রহমান, অধ্যাপক শফিউল ইসলাম, প্রতিদিনের সংবাদ পত্রিকার গাইবান্ধা প্রতিনিধি মুকুল মাসুদ, সাদুল্যাপুর প্রতিনিধি এসএম আসাদুজ্জামান প্রমুখ। 
বক্তারা কক্সবাজার রামু উপজেলার প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি দিদারুল আলম জিসানের উপর সন্ত্রাসী হামলা ও হত্যা প্রচেষ্টার প্রতিবাদ জানান। সেইসাথে সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানান।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷