https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে ---ডেপুটি স্পীকার - Gaibandha Online Portal

Breaking News

স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে ---ডেপুটি স্পীকার

ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এম.পি বলেছেন, স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। পশ্চিমা শাসক গোষ্ঠি এদেশকে একটি তাবেদারি রাষ্ট্রে পরিণত করে বাঙ্গালী জাতির উপর নানা নির্যাতন নিপীরন চালিয়ে আসছিল। এ দেশের অর্জিত অর্থ ব্যয় করতো পশ্চিম পাকিস্থান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ নিয়ে প্রতিবাদ সংগ্রাম করেও পশ্চিমা শাসক গোষ্ঠির টনক নড়েনি। ৭০ এর নির্বাচনে আ’লীগ সংখ্যা গরিষ্ঠ আসনে জয়লাভ করলেও ইয়াহিয়া, ভুট্টো বঙ্গবন্ধুর কাছে ক্ষমতা হস্তান্তার করতে নানা তালবাহানা করতে থাকে। ফলে বাধ্য হয়ে বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার ঘোষণা দেন। তার ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে দেশের দামাল ছেলেরা তাদের জীবন বাজি রেখে স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়ে। ৯ মাসের স্বশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। মুক্তিযোদ্ধারা কিছু পাওয়ার জন্য যুদ্ধ করেনি। বাংলাদেশের স্বাধীনতার জন্য তারা মুক্তিযুদ্ধ করেছে। গাইবান্ধার সাঘাটা উপজেলার ত্রিমোহনী ঘাটে পাকহানাদারদের সাথে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধে ১৯৭১ সালের ২৪শে অক্টোবর ১২ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। এসব শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উক্ত স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল মুক্তিযোদ্ধাদের যেকোন কাজে সার্বিক সহযোগীতা করার প্রতিশ্রুতি দেন। সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এএইচএম গোলাম শহীদ রঞ্জু, যুদ্ধকালীন কমান্ডার ও সাবেক জেলা ডেপুটি ইউনিট কমান্ডার এবং আহ্বায়ক ২৪শে অক্টোবর উদ্যাপন কমিটি আলহাজ্ব মোঃ সামছুল আলম, গাইবান্ধা জেলা সাবেক ইউনিট কমান্ডার মুবিনুল হক জুয়েল, মাহমুদুল হক শাহজাদা, নাজমুল আরেফিন তারেক, মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, সাঘাটা থানা অফিসার্স ইনচার্জ মোস্তাফিজুর রহমান, যুদ্ধকালীন কমান্ডার নাজিম উদ্দিন মন্ডল, আব্দুল জলিল তোতা, আবু বক্কর সিদ্দিক, আফতাব হোসেন দুদু রফিকুল ইসলাম বকুল, মকফুর রহমান, আব্দুল মান্নান মন্ডল, হাজ্বী লাল মিয়া, মোহাব্বত আলী, আজাহার আলী, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের আহ্বায়ক নাছিরুল আলম স্বপন, আলী আকবর প্রমুখ।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷