গাইবান্ধায় মন্দির প্রাঙ্গণে সংঘর্ষ - আইনের শাসন কোথায়?
বিশেষ প্রতিনিধি গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির প্রাঙ্গণে দোকান সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হরিদাস চন্দ্র তরনীদাস কর্তৃক হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৬ মে ২০২৬) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।স্থানীয়দের অভিযোগ, মন্দির প্রাঙ্গণে পূর্বে আইসক্রিম দোকানের বরাদ্দ দেওয়া হলেও পরে হরিদাস চন্দ্র তরনীদাস নিজ উদ্যোগে আরও একটি দোকান চালু করেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার সন্ধ্যায় উত্তেজনার সৃষ্টি হলে হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েকজনকে মারধর করা হয়। এতে অন্তত ৩ জন গুরুতর আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।এলাকাবাসীর দাবি, হরিদাস চন্দ্র তরনীদাসের আর্থিক প্রভাব থাকায় অনেকেই প্রকাশ্যে এ বিষয়ে কথা বলতে সাহস পাচ্ছেন না। ফলে ঘটনাটি নিয়ে এলাকায় চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে হরিদাস চন্দ্র তরনীদাসের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷