পলাশবাড়ীতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা এবং হাইজিন উপকরণ বিতরণ
পয়ঃবর্জ্যরে সুষ্ঠু ব্যবস্থাপনা-উন্নত স্যানিটেশনের সম্ভাবনা” এবং “পরিচ্ছন্ন হাত-সুন্দর ভবিষ্যৎ” এই শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় স্যানিটেশন মাস ২০১৭ ও বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা, রচনা-কুইজ প্রতিযোগিতা এবং সাবান সংগ্রহ কর্মসূচীর আয়োজন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে ও এসকেএস ফাউন্ডেশনের ওয়াশ ইন স্কুল প্রকল্পের সহযোগিতায় জাতীয় স্যানিটেশন ও বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগ সাবেক আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান কোহিনুর আকতার বানু শিফন, থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ ওয়াজেদ আলী, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্যাহিশ শাফী, আব্দুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আরিফুর রহমান, ওয়াটার এইড বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার ইমামুর রহমান, মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল, কিশোরগাড়ী ইউপি’র ভারপ্রাপ্ত চেযারম্যান রঞ্জনা রাণী মহন্ত, এসকেএস ফাউন্ডেশনের ওয়াশ ইন স্কুল প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার রেজাউল হক মন্ডল, সাসটেইন এবিলিটির কো-অর্ডিনেটর একেএম আব্দুল মতিন ও ওয়াশ প্রমোশন অফিসার সুলতানা বাহার প্রমুখ। শেষে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে স্যানিটারি প্যাড, সাবান, হারপিক, স্যান্ডেল, টয়লেট ব্রাশ, ফ্লোর ব্রাশ, ন্যাপথলিন, স্যাভলনসহ হাইজিন উপকরণ এবং জাতীয় স্যানিটেশন মাস ও হাতধোয়া দিবসের উপর রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷