হঠাৎ ভাইরাল গাজী নজরুল ইসলামের ভিডিও—নেপথ্যে কী ঘটেছিল?
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে সমালোচনার মুখে অবশেষে মুখ খুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। মঙ্গলবার (২১ জুলাই) দেওয়া এক বিবৃতিতে তিনি ভিডিওতে থাকা তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন এবং ভিডিও ফাঁসের পেছনে নিজের ব্যক্তিগত গাড়িচালককে দায়ী করেছেন।
বিবৃতিতে গাজী নজরুল ইসলাম জানান, তার গাড়িচালক ওবায়দুল্লাহর দুলাভাইয়ের সঙ্গে তার দ্বিতীয় স্ত্রীর বাবা মো. মাছুম বিল্লাহর দীর্ঘদিনের একটি পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। তার ভাষ্যমতে, সম্পর্কের বাহ্যিক উন্নতি ঘটলেও ভেতরে ভেতরে বিরোধ অব্যাহত ছিল।
তিনি অভিযোগ করেন, চাঁদা আদায়ের উদ্দেশ্যে গাড়িচালক ওবায়দুল্লাহ ষড়যন্ত্র করে তাকে, তার দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের গাড়ি জিম্মি করেছিলেন। পরে তার শ্বশুর মাছুম বিল্লাহ পুলিশে কর্মরত এক আত্মীয়ের (এসআই আমিনুর) সহায়তায় রাত প্রায় ১২টার দিকে বিমানবন্দর সড়ক এলাকা থেকে গাড়ি ও চালককে উদ্ধার করে বাসায় নিয়ে আসেন।
গাজী নজরুল ইসলামের দাবি অনুযায়ী, এরপর ওবায়দুল্লাহকে মারধর করা হলে তিনি ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নেওয়ার হুমকি দেন এবং বলেন, তার স্ত্রীর জীবন তার হাতের মুঠোয় রয়েছে।
এমপির অভিযোগ, ব্যক্তিগত আক্রোশ ও স্বার্থ থেকেই ওবায়দুল্লাহ পূর্বে একটি অফিসকক্ষে থাকা সিসি ক্যামেরায় ধারণ করা তার ও তার স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের ফুটেজ গণমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। বিবৃতিতে তিনি এই কাজকে সম্পূর্ণ বেআইনি, চক্রান্তমূলক এবং তাদের চরিত্র হননের প্রচেষ্টা বলে উল্লেখ করেন।
উল্লেখ্য, ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার ইতিমধ্যে জানিয়েছে, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি নয়, বরং প্রকৃত ফুটেজ। এ বিষয়ে জেলা জামায়াতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷