https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 সাদুল্যাপুর মহিলা যুবলীগ নেত্রী মাহামুদা বেগম অবশেষে জামিন মুক্ত - Gaibandha Online Portal

Breaking News

সাদুল্যাপুর মহিলা যুবলীগ নেত্রী মাহামুদা বেগম অবশেষে জামিন মুক্ত

সাদুল্যাপুর মহিলা যুবলীগ নেত্রী মাহামুদা বেগম অবশেষে জামিন মুক্ত
গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলা মহিলা যুবলীগ আহবায়ক সাবেক ইউপি সদস্য মাহামুদা বেগমের জামিন সোমবার মঞ্জুর করেছে আদালত।
গাইবান্ধা জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেড আদালতে আসামীপক্ষ জামিনের আবেদন করলে আদালত শুনানী শেষে নারী নেত্রী মাহামুদা বেগমের জামিন মঞ্জুর করেন।
সাদুল্যাপুরের ধাপেরহাটে এর আগে গত ২১ অক্টোবর শনিবার রাতে আভ্যান্তরিন কোন্দলের জের ধরে ইউনিয়ন যুবলীগের সভাপতিতে লাঞ্চিত ও হুমকি দেওয়ায় গতকাল ২২ অক্টোবর রোববার ধাপের হাট ইউনিয়ন যুবলীগ সভাপতি অধ্যক্ষ আমিরুল ইসলামের দায়ের করা মামলায় সাদুল্যাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশ মাহামুদা বেগমকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে। পরে আজ ২৩ অক্টোবর আদালত হতে জামিন নিয়ে মুক্ত হন তিনি।
মাহমুদা বেগম জানান,দ্বন্দ মুলত ডিস লাইন নেওয়া দেওয়াকে কেন্দ্র করে এটি পরে দলীয় ভাবে জাড়ানো হয়। স্থানীয় মানুষদের মিথ্যা বুঝিয়ে উত্তেজিত করে প্রতিহিংসা বসবতি হয়ে আমার নামে মিথ্যা মামলা করা হয়।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷