https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধা জেলা ছাত্রদল সভাপতি জীম কে গ্রেফতারে জেলা বিএনপির ক্ষোভ প্রকাশ - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধা জেলা ছাত্রদল সভাপতি জীম কে গ্রেফতারে জেলা বিএনপির ক্ষোভ প্রকাশ

গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জীমকে (৩০) আটকের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ। জেলা ছাত্রদলের সভাপতি জীমকে গ্রেফতার করায় জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা ক্ষোভ প্রকাশ করেন ও প্রতিবাদ জানান।
আজ ২৪ অক্টোবর মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে, সোমবার গভীর রাতে জেলা শহর থেকে নাশকতার আশঙ্কায় তাকে আটক করে পুলিশ।
খন্দকার জাকারিয়া আলম জীম গাইবান্ধা জেলা ছাত্রদলের সভাপতি। তিনি জেলা শহরের ফকিরপাড়ার খন্দকার মফিজুর রহমানের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মো. শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা শহরে নাশকতার পরিকল্পনা ছিল জীমের। এ আশঙ্কায় তাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
এদিকে জীমকে গ্রেফতারে জেলা বিএনপির সভাপতি সহ নেতৃবৃন্দু ক্ষোভ প্রকাশ করে তিব্র প্রতিবাদ জানিয়ে জীমের নিঃর্শত মুক্তি কামনা করেন।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷