https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধার ফুলছড়িতে ইয়াবাসহ যুবদল নেতা ও দুই সহযোগী আটক - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধার ফুলছড়িতে ইয়াবাসহ যুবদল নেতা ও দুই সহযোগী আটক

 গাইবান্ধার ফুলছড়িতে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবদল নেতা ও তার দুই সহযোগীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা।

গাইবান্ধার ফুলছড়িতে ইয়াবাসহ যুবদল নেতা ও দুই সহযোগী আটক

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত রাতে উপজেলার উদাখালী ইউনিয়নের দক্ষিণ কাঠুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটকরা হলেন—উদাখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন ওরফে মহির মিয়া (৪০), একই এলাকার মৃত দীনেশ চন্দ্রের ছেলে জ্যোতিষ চন্দ্র (৩৫) এবং তাজুর ইসলামের ছেলে বারেক মিয়া (৪৫)।

এ ঘটনায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক বলেন, সংগঠনের কোনো নেতা বা কর্মী যদি মাদক বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকেন, তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ফুলছড়ি থানার ওসি দুরুল হোদা আরও জানান, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷