গাইবান্ধায় মাদক সেবনের সময় যুবদল নেতা আটক
গাইবান্ধা সদরে মাদকদ্রব্য সেবনের সময় নোমান সরকার (৩৬) নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি গাইবান্ধা জেলা যুবদলের দপ্তর সম্পাদক।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে জেলা শহরের পুরাতন জেলখানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মাদক সেবনরত অবস্থায় নোমান সরকারকে আটক করা হয়।
এ ঘটনায় গাইবান্ধা জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার আল-আমিন বলেন, সংগঠনের কোনো নেতা বা কর্মী যদি মাদক কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকেন, তবে তার বিরুদ্ধে দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, আটক নোমান সরকারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷