https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 পলাশবাড়ীতে ইউপি নির্বাচনে পূর্নরায় ভোট গণনার দাবীতে অভিযোগ দাখিল - Gaibandha Online Portal

Breaking News

পলাশবাড়ীতে ইউপি নির্বাচনে পূর্নরায় ভোট গণনার দাবীতে অভিযোগ দাখিল

 গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আসমতপুর নিম্ম মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে অনিয়ম ও পূনরায় ভোট গণনার জন্য অভিযোগ দাখিল করেছেন সাধারণ সদস্য পদপ্রার্থী টিউবওয়েল প্রতীকের নওশা মিয়া। ২ জানুয়ারী সকালে পলাশবাড়ী উপজেলা নির্বাচন অফিসার বরাবরে তিনি এ অভিযোগ দাখিল করেন।

তিনি লিখিত অভিযোগে উল্লেখ্য করেছেন, গত ২৬ ডিসেম্বরে ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদপ্রার্থী টিউবওয়েল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন নওশা মিয়া। ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের অনিয়ম তুলে ধরে উক্ত ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আসমতপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ফলাফল স্থগিত করে পূনরায় ভোট গণনার দাবী জানান।
অভিযোগকারী নওশা মিয়া লোকমানপুর গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র। এ অভিযোগ দায়েরের পর তিনি পূর্ণরায় ভোট গণনার জন্য উপজেলা নির্বাচন অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন।
(ছবিটি গত ২৬ ডিসেম্বর ভোট গ্রহন কালিন সময়ে তোলা আসমতপুর নিম্ম মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্র।)


কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷