https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 অধ্যাপক সিরাজ উদ্দিন খানের জানাজা সম্পন্ন - Gaibandha Online Portal

Breaking News

অধ্যাপক সিরাজ উদ্দিন খানের জানাজা সম্পন্ন

 বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সেক্রেটারি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব ড. শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের সম্মানিত পিতা মরহুম অধ্যাপক সিরাজ উদ্দিন খানের জানাযা আজ সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়।


জানাযায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জনাব এডভোকেট মুয়াজ্জেম হোসেন হেলাল ভাই, ঢাকা মহানগরী দক্ষিনের আমীর ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব নূরুল ইসলাম বুলবুল ভাই, মরহুমের প্রিয় সন্তান কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিনের সেক্রেটারি জনাব ড. শফিকুল ইসলাম মাসুদ ভাই সহ মরহুমের ৪ ছেলে, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি জনাব ড. রেজাউল করিম ভাই। 

আরো উপস্থিত ছিলেন পটুয়াখালি জেলা আমীর অধ্যাপক শাহ আলম ভাই, বরিশাল মহানগরীর সেক্রেটারি জনাব মতিউর রহমান ভাই, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য যথাক্রমে লস্কর মোহাম্মদ তাসলিম ভাই, দেলাওয়ার হোসেন ভাই ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য জাহিদ, হাবিব, নোমান ও শাহাজালাল, বরিশাল, পটুয়াখালী, বরগুনাসহ পার্শ্ববর্তী জেলা সমূহের জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ। 

আরো উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নিজ পরিবারের সদস্যসহ সর্বপর্যায়ের পটুয়াখালীর আপামর জনতা। 

মহান আল্লাহ্‌ তায়ালা আমাদের প্রিয় মাসুদ ভাইয়ের সম্মানিত পিতাকে জান্নাতুল ফেরদৌসের স্থায়ী বাসিন্দা হিসেবে কবুল করুন। ওনার পরিবার সহ সকল আত্মীয় স্বজনদের ধৈর্য ধারণের তাওফিক দান করুন, আমীন।


কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷