গাইবান্ধায় গৃহবধূর লাশ উদ্ধার
গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নে সেতু (১৯) নামে এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সুজনের বিরুদ্ধে। উপজলার খোলাহাটি ইউনিয়নের খোলাহাটি গ্রামে স্বামী সুজন মিয়ার বাড়ীতে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকেই স্বামী ও পরিবারের লোকজন পলাতক রয়েছে।
নিহত গৃহবধু সেতুর বাবার অভিযোগ, পারিবারিক কলহের জের ধরে প্রায়ই মারধর করত আমার মেয়ে সেতুকে। গতকাল (৫ আগষ্ট) রাতে স্বামী সুজন মিয়া সেতুকে মারধর করার পর শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।মেয়ের গলায় আঘাতের চিহ্ন রয়েছে উল্লেখ্য করেন তিনি।
সকালে স্থানীয়রা গৃহবধুর পরিবারকে খবর দিলে তারা এসে দেখে স্বামীর শয়ন ঘরে সেতুর নিথর দেহ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
এ ব্যাপারে গাইবান্ধা সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) খান মো শাহরিয়ার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য গত বছর পার্শ্ববর্তী গিদারী ইউনিয়নের কাউন্সিলর বাজারের বাসিন্দা শাহিন মিয়ার মেয়ে সেতুর সাথে খোলাহাটি গ্রামের রওশন মিয়ার ছেলে সুজনের বিয়ে হয়।

কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷