https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ঔষধ ব্যাবসায়ীকে জরিমানা - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ঔষধ ব্যাবসায়ীকে জরিমানা

Image may contain: one or more peopleগাইবান্ধা সদর উপজেলার খানকা শরীফ এলাকায় অভিযান চালিয়ে মেয়াদে উত্তীর্ণ ঔষধ মজুদ রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুই ঔষধ ফার্সেসীকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই ) দুপুরে জেলা ঔষধ প্রশাসন গাইবান্ধার আয়োজনে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ২ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করেন।

গাইবান্ধার নির্বাহী ম্যাজিষ্ট্রেট এম এ ফয়েজ উদ্দীন
এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এ সময় উপস্থিত ছিলেন জেলা ঔষধ তত্বাবধায়ক মোঃ জাহিদুল ইসলাম।

অভিযানে ফিজিশিয়ান স্যাম্পল এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণের অপরাধে ঔষধ আইন ১৯৪০ অনুযায়ী ১৮(এ)/২৭ ধারায় খানকা শরীফ এলাকায় সোহান ফার্মেসীর স্বত্বাধিকারী প্রোঃ মোঃ ফ্লোয়ার মিয়াকে এক হাজার টাকা,জীম ফার্মেসীর স্বত্বাধিকারী প্রোঃ মোঃ খলিলুর রহমানকে দেড় হাজার টাকা,দুই ব্যাবসয়াীকে মোট ২ হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷