গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত আফজাল হোসেনের নেতৃত্বে এসআই আনোয়ার, এএসআই সাইফুল ইসলাম সহ গোবিন্দগন্জ হাসপাতাল মোড় এলাকা হতে মলম পাটির সক্রিয় সদস্য ট্রাক চালক ১। নান্নু মোল্লা(৪০) পিতা মৃত বারেক মোল্লা সাং মাঝকান্দী থানা মধুখালী ২) জিহাদ হোসেন (১৯) পিতা- জাকির হোসেন সাং- ভুয়ারকান্দি থানা ও জেলা ফরিদপুর ও ৩। আনারুল হোসেন (৪৫) পিতা সমসের আলী সাং গোবিন্দরায় দেবত্তর পাড়া থানা- সাদুল্লাপুর জেলা গাইবান্ধা গনদের ধাওয়া করে আটক পূর্বক জিজ্ঞেস করে জানতে পারে যে, এরা গত ইংরেজি ২৫/০৭/২০২০ তারিখে বগুড়া মাটিডালী হতে রাত অনুঃ ১ টার পর তাদের মালবাহী ট্রাকে সাতজন লোক তুলে রংপুর অভিমুখে রওনা দিয়ে পথিমধ্যে ০২ জন ব্যক্তিকে চেতনানাশক / বিষ খাবারের সাথে মিশিয়ে কৌশলে খাবারের প্রয়োগ করে।এতে দুজন ট্রাকের মধ্যে অচেতন হয়ে পরলে তাদের সাথে টাকা ও মোবাইল সহ গুরত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে দুইজন কে গোবিন্দগঞ্জ হাইস্কুল মাঠের পাশে রংপুর -বগুড়া মহাসড়কের উপর ট্রাক হতে রাত অনুঃ ০২.২০ এর সময় ফেলে দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাচ্ছিলো। তখন পুলিশ টহল টিম ফেলে দেয়া ব্যক্তি দ্বয় কে দ্রুত উদ্ধার করে গোবিন্দগন্জ হাসপাতালে অজ্ঞান অবস্থায় ভর্তি করেন। তারা উভয়েই হাসপাতালে চিকিৎসাধীন আছে। এদের একজনের বাড়ী দিনাজপুর জেলায় বলে জানা যায়।এখনো তাদের জ্ঞান ফিরেনি।তাদের পরিচয় সনাক্তের জোর চলছে।এই ঘটনার বিষয়ে উপরোক্ত অজ্ঞান পার্টির তিন সদস্য সহ পলাতকদের বিরুদ্ধে অত্র থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানা পুলিশ ট্রাক সহ মলম পাটির ৩ সদস্যকে আটক করেছে
Reviewed by Online Portal
on
জুলাই ২৬, ২০২০
Rating: 5
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷
কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷