পলাশবাড়ীতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
গাইবান্ধার পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম এর নির্দেশনা মোতাবেক গাইবান্ধার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে কাজ করছে পুলিশ।
আর এরই ধারবাহিকতায় পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে পলাশবাড়ী থানা পুলিশের একটি চৌকস পুলিশ টিম ৬ জুলাই বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে কিশোরগাড়ী ইউনিয়নের চকবালা গ্রামের চকবালা ঘাটের পাশ থেকে ২০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আমির ইব্রাহিম (২২) কে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী আমির ইব্রাহিম, পলাশবাড়ী পৌর শহরের গিরিধারীপুর গ্রামের নুরে আলম সিদ্দিকের ছেলে।
পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ জানান, তার বিরুদ্ধে পলাশবাড়ী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে

কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷