অনুদানের দাবীতে পলাশবাড়ীতে কেজি এসোসিয়েশনের অবস্থান কর্মসূচী পালিত
৮ জুলাই বুধবার সকাল ১১টায় ঘন্টাব্যাপী পলাশবাড়ী পৌরশহরের চৌমাথা মোড়ে অবস্থান কর্মসূচী চলাচলে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন গাইবান্ধা জেলা শাখার সভাপতি পলাশবাড়ী আদর্শ প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ইউনিটি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পরিচালক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রতিভা কিন্ডারগার্টেনের পরিচালক আশরাফুজ্জামান শাহীন, স্টুডেন্ট কেয়ার স্কুল এন্ড কলেজের পরিচালক আব্দুল্যা আল মামুন, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক প্রমিজ স্কুলের পরিচালক মোস্তাফিজার রহমান, অর্থ সম্পাদক স্বপ্নছোয়া কিন্ডারগার্টেনের পরিচালক শাহজাহান মিয়া প্রমুখ।
এসময় কিন্ডারগার্টেন সমূহের পরিচালক-অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আর্থিক অনুদানের জন্য একটি স্মারকরলিপি প্রদান করা হয়।

কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷