https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধায় বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে তীব্র ভাঙ্গন - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধায় বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে তীব্র ভাঙ্গন

টানা বর্ষণ আর উজানের ঢলে সৃষ্ট বন্যার পানি কমতে থাকায় গাইবান্ধায় তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। ব্রহ্মপুত্র, ঘাঘট ও তিস্তার নদীর পানি কমতে শুরু করলেও জেলার সার্বিক বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত রয়েছে। জেলার সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি ও গাইবান্ধা সদর উপজেলার চরাঞ্চলগুলোতে এখনও পানিবন্দী মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। এদিকে পানি কমার সঙ্গে সঙ্গেই ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর ভাঙ্গন ব্যাপক আকার ধারণ করেছে। বন্যাদুর্গতরা স্যানিটেশন ব্যবস্থা নিয়ে পড়েছে চরম দুর্ভোগে। বিশেষ করে নারী, শিশু-কিশোরী ও বৃদ্ধদের অবস্থা খুবই নাজুক। খামারিদের মাছের ঘের ঢলের তোড়ে ভেসে যাওয়াসহ উঠতি আউশ, ইরি, বোরো, আমনের বীজতলা ও সবজি ক্ষেত বিনষ্ট হওয়াতে কৃষকসহ ভুক্তভোগীরা পড়েছেন চরম বিপাকে। আগামী আমন ফসল উৎপাদনও অনেকটাই অনিশ্চিত ভাবছেন কৃষিজীবীরা।
পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা গেছে, ৭ জুলাই মঙ্গলবার ব্রহ্মপুত্র, তিস্তা ও ঘাঘট নদীর পানি বিপদসীমার কিছুটা নিচ দিয়ে প্রবাহিত হয়। সুন্দরগঞ্জ, গাইবান্ধা সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার বিভিন্ন জায়গায় ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে। সুন্দরগঞ্জের কাপাসিয়া, শ্রীপুর, হরিপুর, গাইবান্ধার সদরের কামারজানি, ফুলছড়ির কাতলামারি, সিংড়িয়া, কামারপাড়া এবং সাঘাটার গোবিন্দি ও হলদিয়ার বিভিন্ন গ্রামে ব্যাপক ভাঙ্গনের ফলে গত তিনদিনে সাড়ে ৩শ’ ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে।
অপরদিকে জেলা প্রশাসন সুত্রে জানা গেছে, এবারের বন্যায় সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি ও সদর উপজেলার ২৬টি ইউনিয়ন বন্যা কবলিত হয়। এ বন্যায় ২৩ হাজার ৮৬৫টি ও প্রায় ৩৬ কি.মি. রাস্তাঘাট ক্ষতিগ্রস্থ হয়েছে।
কৃষি বিভাগ জানিয়েছে, বন্যায় জেলায় ৩ হাজার ৫৫২ হেক্টর জমির পাটসহ শাকসবজি ও বিভিন্ন ফসল নিমজ্জিত হয়েছে। এসব ফসলের ক্ষয়ক্ষতি নিরুপন করা হয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তর জানিয়েছে, এ পর্যন্ত ২০০ মে. টন চাল, ১ হাজার ৮শ’ প্যাকেট শুকনো খাবার ও ত্রাণ হিসেবে বন্যার্তদের মধ্যে নগদ টাকা ১৩ লাখ এবং গো-খাদ্য হিসেবে ২ লাখ টাকা বিতরণ করা হয়।
অপরদিকে সিভিল সার্জন সুত্রে জানা গেছে, বন্যা দুর্গত এলাকায় তাদের ৬১টি মেডিকেল টিম স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷