https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 জয়পুরহাটে ধারলো অস্ত্রসহ তিন ছিনতাইকারী আটক - Gaibandha Online Portal

Breaking News

জয়পুরহাটে ধারলো অস্ত্রসহ তিন ছিনতাইকারী আটক

Image may contain: one or more people and people standing জয়পুরহাটে প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইকালে ধারালো অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব। বুধবার বিকেলে ক্ষেতলাল উপজেলার বটতলী বাজার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-ক্ষেতলাল উপজেলার শালবন গ্রামের বাবলু মিয়ার ছেলে মিন্টু মিয়া, ইকরগাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে নুরুজ্জামান জনি, ফকিরপাড়া গ্রামের সোহরাব আলীর ছেলে আব্দুর রহিম।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান , আটককৃতরা জেলার বিভন্নএলাকায় গিয়ে নিয়মিত ছিনতাই করে আসছিল।উপজেলার বটতলী বাজারে বিকাশের এজেন্ট মেসার্স ফাতেমা ট্রেডার্সে দোকানের মধ্যে প্রবেশ করে ব্যবসায়ী রবিউল ইসলামের কাছ থেকে টাকা ছিনতাই করার সময় র‌্যাবের টহল দল দেশীয় ধারালো অস্ত্রসহ তাদের হাতেনাতে আটক করে। এ ব্যাপারে ক্ষেতলাল থানায় মামলা করা হয়েছে।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷