গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বজ্রপাতে পথেই প্রাণ হারালো বাবা-ছেলে

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সদেকখার বাজার থেকে বাজার করে বাড়ী ফেরা হলোনা বাবা-ছেলের। বাড়ী ফেরার সময় বজ্রপাতে পথেই একসাথে প্রাণ হারালো বাবা-ছেলের।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের কাবিলপুর গ্রামের আবু বক্কর শেখের পুত্র শফিকুল ইসলাম শেখ (২৮) ও তার ছেলে রাকিব হোসেন (৭) এর বজ্রপাতে মৃত্যু হয়েছে।
জানা গেছে, শফিকুল ইসলাম তাদের নিকটবর্তী সাদেকখার বাজার থেকে বাজার করে বাড়ি ফেরার পথে বৃহস্পতিবার(৯জুলাই) সন্ধ্যার পর আকাশে হঠাৎ বজ্রপাত হয়। এ বজ্রপাতে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম ও তার পুত্র রাকিব হোসেনের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন তাদের মৃতদেহ উদ্ধার করে।
উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহাতাব উদ্দিন সরকার জানিয়েছেন বিষয়টি আমি জেনেছি এবং তিনি শোক প্রকাশ করেছেন।

কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷