https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 পলাশবাড়ীতে সন্তানকে হাতি দেখাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিন সন্তানের জননীর মৃত্যু - Gaibandha Online Portal

Breaking News

পলাশবাড়ীতে সন্তানকে হাতি দেখাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিন সন্তানের জননীর মৃত্যু

Image may contain: 3 people, crowd and outdoorগাইবান্ধার পলাশবাড়ীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিন সন্তানের জননী জাহানারা বেগমের মৃত্যু হয়েছে।

জানা গেছে, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের আবু মিয়ার কন্যা তিন সন্তানের জননী জাহানারা বেগমের ২নং হোসেনপুর ইউনিয়নের হাসবাড়ী গ্রামের হাফিজার রহমানের সহিত ইতিপূবে তার বিবাহ হয় এবং তাদের ঘরে তিনটি সন্তান রয়েছে।

তবে জাহানারা বেগম কয়েকদিন আগে বাবার বাড়ী কিশোরগাড়ী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে বেড়াতে আসেন। বাবার বাড়ীতে শনিবার (১১ জুলাই) বাড়ীর পাশে রাস্তায় হাতি আসে এ খবর শুনে সকালে তার কোলের সন্তানকে হাতি দেখাতে সন্তান কোলে করে বাবার নির্মাণধীন দ্বিতল ভবনে উঠেন। হাতি দেখাতে গিয়ে পা পিছলে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে শিশু সন্তানসহ মাটিতে পড়ে যায়।

পরে উভয়কে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে জাহানারা মৃত্যু বরণ করে।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷