https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 সাদুল্যাপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্য - Gaibandha Online Portal

Breaking News

সাদুল্যাপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্য


Image may contain: 3 people, people standing and outdoorগাইবান্ধার জেলার সাদুল্যাপুর উপজেলায় সাপের কামড়ে কোহিনূর বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার(২১জুলাই) সকাল সাড়ে ৮টার সময় এ ঘটনা ঘটে।
নিহত কোহিনূর বেগম উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগারগাড়া (গাছুপাড়া)গ্রামের হবিবর রহমানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মুরগির খোয়ার থেকে ডিম সংগ্রহ করার সময় খোয়ারের নিচ থাকা গর্ত থেকে উঠে আসা একটি বিষধর সাপ তাকে দংশনে করে। তার চিৎকার শুনে পরিবারের লোকজন ছুটে এসে সাপটিকে মেরে ফেলে।পরে কোহিনূর বেগম অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।সেখানে নেয়ার পথে কোহিনুর বেগমের মৃত্য হয়। ধাপেরহাট ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷