https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 পলাশবাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় অবঃ সৈনিক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মোনোর দাফন সম্পন্ন - Gaibandha Online Portal

Breaking News

পলাশবাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় অবঃ সৈনিক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মোনোর দাফন সম্পন্ন


গাইবান্ধা থেকে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের অবসরপ্রাপ্ত সৈনিক, বীরমুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনোকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
২১ জুলাই মঙ্গলবার সকালে অবসরপ্রাপ্ত সৈনিক বীরমুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনোকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের পূর্বে পুষ্পমাল্য অর্পণ করে সম্মান প্রদর্শন ও সালাম প্রদান করেন, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের নেতৃত্বে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদার রহমান ও সঙ্গীয় পুলিশ ফোর্স। মরহুম বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মোনোর আত্মার শান্তি কামনা করে পুস্পমাল্য অর্পন করেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পলাশবাড়ী উপজেলা শাখা, উপজেলা প্রশাসন ও পলাশবাড়ী থানা পুলিশ।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড সদস্য ও সর্বসাধারণের উপস্থিতে মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুম অবসরপ্রাপ্ত সৈনিক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনো (৭৫) উপজেলার মহদীপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত মোজাহার সরকারের ছেলে।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷