https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গোবিন্দগঞ্জে মৎস্য সপ্তাহ’র উদ্বোধণ - Gaibandha Online Portal

Breaking News

গোবিন্দগঞ্জে মৎস্য সপ্তাহ’র উদ্বোধণ

Image may contain: one or more people, people standing and outdoorমাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশগড়ি, নিরাপদ মাছে ভরব দেশ, মুজিবর্ষ বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস সপ্তাহ/২০ উপলক্ষে মৎস্য চাষের বিভিন্ন উপকরণ বিতরণ ও পোনামাছ অবমুক্তকরণ করা হয়। গত ২১ জুলাই (মঙ্গলবার) সকাল ১১ টায় এ উপলক্ষে উপজেলা পুকুরে পোনামাছ অবমুক্তকরণ করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুদ দাইয়ান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরান চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খালেদুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বিপ্লব কুমার দে, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শফিউল ইসলাম মন্ডল জুয়েল, মৎস্য খামার ব্যবস্থাপক আলতাফ হোসেন চৌধুরী, ক্ষেত্র সহকারী যথাক্রমে আব্দুল লতিফ, রোকনুজ্জামান রাকিব, আসিফ রহমান, উপজেলা কৃষক লীগের সভাপতি মোস্তফিজুর রহমান মুকু, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক সোহেল রহমান প্রমূখ।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷