https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 স্থায়ী হলনা ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্বর দ্বিতীয় সংসার - Gaibandha Online Portal

Breaking News

স্থায়ী হলনা ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্বর দ্বিতীয় সংসার


Image may contain: 2 people

ভেঙে গেছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সংসার। স্ত্রী নাজিয়া হাসান অদিতির সঙ্গে বনিবনা না হওয়ায় বিয়ের ৯ বছরের মাথায় তাদের দাম্পত্যজীবনের বিচ্ছেদ ঘটে।
রবিবার (১৭ মে) বিকেলে সংসার ভাঙার খবর চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন নাজিয়া হাসান অদিতি। ডিভোর্স বিষয়ে বিস্তারিত মুখ না খুললেও মুঠোফোনে অদিতি জানান, ‘অপূর্বর সঙ্গে ডিভোর্স হয়েছে, এটা সত্য।’
তবে কী কারণে ডিভোর্স হলো, কবে ডিভোর্স হলো তা নিয়ে কিছুই বলতে রাজি হননি নাজিয়া হাসান অদিতি। তার ভাষ্য ছিল এমন, ‘অপূর্বর সঙ্গে ডিভোর্স হয়েছে মানুষের এটা জানা দরকার। জানালাম। এর বেশি কিছুই বলতে চাইনা। ব্যক্তিগত বিষয় ব্যক্তিগতই থাকুক।’অপূর্ব-অদিতির দাম্পত্যজীবনে আয়াশ নামে এক পুত্র সন্তান রয়েছে। সন্তান কার কাছে জানতে চাইলেও অদিতি এড়িয়ে গিয়ে বলেন, আর কিছু জানাতে চাইছি না। তবে তাদের একটি ঘনিষ্ঠসূত্র চ্যানেল আই অনলাইনকে জানিয়েছে, চলতি বছরের প্রথমদিকে নাজিয়ার সঙ্গে অপূর্বর বিচ্ছেদ ঘটে।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷