https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 সুন্দরগঞ্জে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন করোনাজয়ী ডা. বিশ্বেশ্বর - Gaibandha Online Portal

Breaking News

সুন্দরগঞ্জে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন করোনাজয়ী ডা. বিশ্বেশ্বর


Image may contain: 1 person, standing, hat and outdoor

গাইবান্ধার সুন্দরগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ডা. বিশ্বেশ্বর রায় বর্ম্মন সুস্থ্য হয়ে ছাড়পত্র পেয়েছেন। পরপর দু’টি টেস্টে তার রিপোর্ট নেগেটিভ আসায় তাকে আইসোলেশন থেকে ছাড়পত্র দেয়া হয়। সোমবার (১৮ মে) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে করোনাজয়ী ডা. বিশ্বেশ্বর রায় বর্ম্মনকে ফুলেল শুভেচ্ছা, পুষ্টিকর খাবার ও ছাড়পত্র দেয়া হয়। তিনি উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম শিবরাম গ্রামের বিরেন চন্দ্র বর্ম্মনের ছেলে এবং গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এরআগে তিনি সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার হিসেবে বেশ সুনামের সাথে কাজ করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশরাফুজ্জান সরকারের সভাপতিত্বে ছাড়পত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী লুতফুল হাসান, কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই-মাহমুদ ও থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহিল জামান, স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডা. মাইদুল ইসলাম, ডা. নাবিলা, ডা. সুভ্রাংশু সরকার, ডা. মোস্তাকিম মাওয়া সেতু ও ক্যাশিয়ার এরশাদ হক লিটনসহ অনেকে।

করোনাজয়ী ডা. বিশ্বেশ্বর রায় বম্মর্ন জানান, ‘আমি একজন চিকিৎসক, করোনা আমার হতেই পারে। এ মানষিকতা নিয়েই রোগীদের সেবা দিয়ে আসছিলাম’। করোনা জয়ে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করে তিনি বলেন, ‘আমার পরিবার, স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎক ও উপজেলা প্রশাসনের কথাও ভোলবার মতো নয়’।

স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান সরকার জানান, ‘শত ব্যস্ততার মাঝেও ডা. বিশ্বেশ্বর রায় বর্ম্মনের সার্বক্ষণিক খোঁজখবর নেই এবং প্রয়োজনীয় ওষুধ সামগ্রী ও পুষ্টিকর খাবার তার বাড়িতে পাঠিয়ে দেই। ফলে ধীরে ধীরে তিনি করোনা জয় করে সুস্থ হয়ে উঠেন’।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷