গোবিন্দগঞ্জ পৌরসভায় করোনা ভাইরাস মোকাবেলায় মুকিতুর রহমান রাফি’র ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত
করোনা ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ৬ নং ও ৯নং ওয়ার্ডে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র পরিবারের মাঝে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিশিষ্ঠ সমাজসেবক মুকিতুর রহমান রাফি ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণের অংশ হিসেবে আজ (শনিবার ) ৬ নং ওয়ার্ডের উচা ভিটা, নামা ভিটা এবং রাজ মতি মার্কেট সংলগ্ন এলাকায়, এবং ৯নং ওয়ার্ডের শিল্প পাড়া, মন্ডলপাড়া, কলেজপাড়া এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ,গোবিন্দগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র রিমন তালুকদার, আরো উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় সহকারি শিক্ষক রেজাউল, আরিফ, ক্রীড়া ব্যক্তিত্ব হাবলু, রায়হানুল, উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন সাদ্দাম , আইনজীবী সহকারী জাহেদুল ইসলাম, শ্রমিক নেতা মতিন সহ আরো অনেকে।


কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷