https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফেয়ার প্রাইজের চাল ডিলার কর্তৃক আত্মসাৎ - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফেয়ার প্রাইজের চাল ডিলার কর্তৃক আত্মসাৎ


 Image may contain: food

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নে ফেয়ার প্রাইজের চাল কর্তৃক আত্নসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে, এ বিষয়ে, বাংলাদেশ প্রেস ক্লাব গাইবান্ধা জেলা কার্যালয়, গোবিন্দগঞ্জে সংবাদ সম্মেলন করেন দরবস্ত ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবু হানিফ।
 
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার "খাদ্যবান্ধব কর্মসূচী"র আওতায় ডিলারদের মাধ্যমে দশটাকা কেজি করে চাল হতদরিদ্রদের মাঝে বিতরন কার্যক্রম চালাচ্ছেন । একজন কার্ডধারী মাসে ৩০ কেজি চাল পাবেন। কার্ডধারী ব্যতীত কোন ক্রমেই কাউকে চাল বিতরন করা যাবেনা ।
 
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সেই কার্যক্রম এ সুবিধাভোগী ডিলার নজরুল সরকার ও ছামসুল ইসলাম ইউনিয়নের বিভিন্ন ব্যক্তির নামে কার্ড করে নিজেরাই দীর্ঘদিন যাবত চাল উত্তোলন করে আসছেন। বঞ্চিত কার্ডধারীদের সংখ্যা প্রায় ৩০০ (তিনশত) এর অধিক। এই মর্মে  তিনি অভিযোগ করেন ও তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের দাবী জানান।
 Link: https://www.youtube.com/watch?v=J11uFVx6SEg

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷