https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 সাদুল্যাপুরে করোনা থেকে মুক্তি পাওয়া সুমনাকে ফুলের শুভেচ্ছা দিয়ে বিদায় - Gaibandha Online Portal

Breaking News

সাদুল্যাপুরে করোনা থেকে মুক্তি পাওয়া সুমনাকে ফুলের শুভেচ্ছা দিয়ে বিদায়

Image may contain: one or more people and people standing


 গাইবান্ধার সাদুল্যাপুরের করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। সর্বশেষ করোনা টেস্ট নেগেটিভ আসলে হাসপাতালের চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে ছাড়পত্র দিয়ে তাকে বিদায় দেন।

আজ ৪ঠা মে সোমবার সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও নার্সরা তাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়।এসময় করোনা থেকে মুক্তি পাওয়া রোগীর হাতে ছাড়পত্র তুলে দেন সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা শাহীনুল ইসলাম।

হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনা থেকে মুক্তি পাওয়া রোগীর নাম সুমনা সরকার সে উপজেলার হাবিবুল্লাহপুর গ্রামের বাসিন্দা।

জানা যায়, সে তার আমেরিকা প্রবাসী আত্নীয়ের সংস্পর্শে আসায় সন্দেহজনক রোগী হিসেবে তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হলে গত ০৪ এপ্রিল পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।

সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা শাহীনুল ইসলাম জানিয়েছেন সুমনা সরকার করোনা শনাক্ত হওয়ার
পরে তাকে হোম আইসোলেশনে রেখে জেলা সিভিল সার্জননের দিক নির্দেশনায় সাদুল্যাপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের তত্ত্বাবধানে সে সুস্থ হয়ে উঠলে যথাক্রমে ১ ও ৪ মে দুইবার নমুনা পরীক্ষা শেষে করোনা নেগেটিভ পাওয়া যায়।

সর্বশেষ রিপোর্ট নেগেটিভ আসার পরপরই তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট সকল স্বাস্থ্যকর্মী। এ সময় সুস্থ হওয়া রোগীও আবেগাপ্লুত হয়ে পড়েন।

এ সময় কর্মকর্তা শাহীনুল ইসলাম বলেন আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো সেবা দেওয়ার। করোনার কোনো নির্দিষ্ট চিকিৎসা না থাকলেও লক্ষণ দেখে আমরা চিকিৎসা দিয়েছি এবং সার্বক্ষণিক তার নজরদারিতে রেখেছি। এসব কারণে আমরা তাকে সুস্থ করে তুলতে সক্ষম হয়েছি।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷