https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 ঈদে ছোট পর্দায় জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি - Gaibandha Online Portal

Breaking News

ঈদে ছোট পর্দায় জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি


Image may contain: 1 person

 জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। সাধারণত ঈদের সময় তার অভিনীত একাধিক সিনেমা মুক্তি পেয়ে থাকে। করোনার কারণে এবার ঈদে মুক্তি পাচ্ছে না কোনো সিনেমা। তবে মাহি ভক্তদের হতাশ করেননি। বরং তার অভিনীত ‘অবতার’ সিনেমাটি টেলিভিশনে মুক্তি দেওয়া হবে।

মাহমুদ হাসান শিকদার পরিচালিত সিনেমাটি গত বছর সেপ্টেম্বরে যমুনা ব্লকবাস্টার, অভিসারসহ সারা দেশের ৩৩টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল। এবার ঈদ আয়োজনের অনুষ্ঠানমালায় বেসরকারি টিভি চ্যানেল দীপ্ত প্রচার করবে সিনেমাটি। ঈদের দিন দুপুর ১টায় এটি প্রচার হবে বলে জানিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।

‘অবতার’ সিনেমায় মাহির বড় ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন আমিন খান। মাহির নায়ক হিসেবে রয়েছেন চলচ্চিত্রে নবাগত রুশো। এতে গান থাকছে চারটি। সংগীত পরিচালনা করেছেন আহমেদ কিসলু, আহমেদ হুমায়ুন ও কিশোর।

সিনেমার কাহিনি, সংলাপ লিখেছেন মাহামুদ হাসান শিকদার। প্রযোজনা করছে সাগা এন্টারটেইনমেন্ট। আমিন খান-মাহি ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, কাজী হায়াৎ প্রমুখ।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷