গাইবান্ধায় হোম কোয়ারেন্টাইনে ২৪৬ জন
গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় সোমবার করোনা ভাইরাসে নতুন করে কেউ আক্রান্ত হয়নি। তবে করোনা ভাইরাস সংক্রান্ত নানা উপসর্গে সন্দেহজনকভাবে নতুন করে ২৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদিকে জেলায় হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪৬ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা এখনও ২৪ জন রয়েছে। এরমধ্যে একজন মারা গেছে। ১ জন আইসোলেসনে রয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত ২২ জন রোগী সুস্থ হওয়ায় তাদেরকে এবং ১৪ দিন হোম কোয়ারেন্টাইন শেষে ৭২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।
জেলা প্রশাসন সুত্রে আরো জানা যায়, জেলায় গত ২৪ ঘন্টায় ২৪৬ জন চিকিৎসাধীন রোগী হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এরমধ্যে সুন্দরগঞ্জে ১, গোব্দিন্দগঞ্জে ১৬, সদরে ৩০, ফুলছড়িতে ৬০, সাঘাটায় ১২৮, পলাশবাড়ীতে ২ ও সাদুল্যাপুর উপজেলায় ৯ জন।

কোন মন্তব্য নেই
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷