https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধার সুন্দরগঞ্জে ৩ বিদেশ ফেরৎ হোমকোয়ারেন্টাইনে - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধার সুন্দরগঞ্জে ৩ বিদেশ ফেরৎ হোমকোয়ারেন্টাইনে

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিদেশ ফেরৎ ৩ ব্যক্তিকে হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডাঃ আশরাফুল আলম সরকার এক বিবৃতিতে জানান, এপর্যন্ত উপজেলায় করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে ভারত ও সিঙ্গাপুর থেকে আসা ৩ ব্যক্তিকে হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরা হলেন পৌর এলাকার তাতীপাড়ার কামিনী কান্ত বর্মণের ছেলে বিনয় কান্তি বর্মণ, ফলগাছা গ্রামের বাদশা মিয়ার ছেলে লিমন ও জরমনদী গ্রামের আজিজল হকের ছেলে হুমায়ন ।
তিনি আরও জানান, করোনা ভাইরাস সর্ম্পকে সচেতনতা বৃদ্ধির লক্ষে উপজেলার সর্বত্রই প্রচার প্রচারনা চালানো হচ্ছে এবং আমাদের মেডিকেল টিম সর্বক্ষণ পর্যবেক্ষণ করছেন।
 No photo description available.

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷