https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গোবিন্দগঞ্জের দরবস্ত ইউনিয়ন পরিষদের আয়োজনে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত - Gaibandha Online Portal

Breaking News

গোবিন্দগঞ্জের দরবস্ত ইউনিয়ন পরিষদের আয়োজনে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জের দরবস্ত ইউনিয়ন পরিষদের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিব শতবর্ষ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে আয়োজিত বছর ব্যাপী কর্মপরিকল্পনা কর্মসূচী গ্রহনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্নঃ সাধারন সম্পাদক জননেতা আব্দুল লতিফ প্রধান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দরবস্ত ইউপি চেয়ারম্যান আ,র,ম শরিফুল ইসলাম জর্জের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল আজিজ মাষ্টার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্নঃ আহবায়ক নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আইনুল হকের সঞ্চালনায় প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্নঃ আহবায়ক রাজু সরকার, যুগ্নঃ আহবায়ক সাকিব খান লেবু, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি শহিদুল ইসলাম, ইউপি সদস্য সাজাহান আলীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় আওয়ামীলীগ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগন, ইউপি সচিব ও ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Image may contain: 5 people, people sitting

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷