https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 সাদুল্লাপুরে ঔষধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের ১৮ হাজার টাকা জরিমানা - Gaibandha Online Portal

Breaking News

সাদুল্লাপুরে ঔষধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের ১৮ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সাদুল্লাপুরে হাসপাতাল এলাকায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়। ৯ মার্চ সোমবার দুপুরে ঔষধ অধিদপ্তর গাইবান্ধার অভিযানে ভ্রাম্যমাণ আদালত সাদুল্লাপুরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ১৮ হাজার টাকা জরিমানা প্রদান করেন ও ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নবীনেওয়াজ। এ সময় জেলা ওষধ তত্বাবধায়ক মোঃ জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
সাদুল্লাপুর হাসপাতাল সংলগ্ন ড্রাগ লাইসেন্স না থাকায় এবং ফিজিশিয়ান স্যাম্পল এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণের অপরাধে ঔষধ আইন-১৯৪০ অনুযায়ী ১৮/সি ধারায় আজিজুল মেডিকেল স্টোরের প্রোঃ মোঃ আজিজুল ইসলাম জুয়েল, রঞ্জু মেডিকেল স্টোরের প্রোঃ মোঃ রঞ্জু মিয়া, উষা মেডিসিন কর্নারের প্রোঃ শ্রী কুন্তল সাহাসহ ১৮,০০০ টাকা জরিমানা করা হয়।
 No photo description available.

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷