https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গোবিন্দগঞ্জ নাকাইহাট ডিগ্রী কলেজের প্রভাষক মোক্তাদির রহমান আটকের মামলার আসামী জেলহাজতে - Gaibandha Online Portal

Breaking News

গোবিন্দগঞ্জ নাকাইহাট ডিগ্রী কলেজের প্রভাষক মোক্তাদির রহমান আটকের মামলার আসামী জেলহাজতে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট ডিগ্রী কলেজের প্রভাষক মোক্তাদির রহমান আটকের মামলার আসামী বগুড়ার সদর উপজেলার রহমান নগরের মৃত-মহসিন আলীর ছেলে বিশাল (২৪) ও জামিল নগরের হালিম মিয়ার ছেলে মিশু জেলহাজতে।
আদালত সুত্রে জানাগেছে, গত ৩০ জানুয়ারী নাকাইহাট কলেজের প্রভাষক মোক্তাদির রহমানের দায়ের করা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী বিশাল ও মিশু গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (চৌকি) পার্থ ভদ্রের আদালতে জামিন নিতে আসলে বিজ্ঞ আদালত শুনানি শেষে তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।
উল্লেখ্যঃ বিগত ২৯ আগষ্ট/১৮ ইং তারিখে গোবিন্দগঞ্জ হামদার্দ ঔষধালয়ের নিকট থেকে রাত অনুমান ৮ টার দিকে আসামীগণ সুপরিকল্পিত ভাবে প্রভাষক মোক্তাদির রহমানকে জোরপূর্ব্বক মাইক্রোবাস যোগে নিয়ে যেয়ে বগুড়ায় আটক করে সাদা স্ট্যাম্প ও নিকাহনামার ফাঁকা রেজিষ্টারে ভয়ভীতি দেখিয়ে স্বাক্ষর নেয়।
এ ঘটনায় গত ৫ সেপ্টেম্বর/১৮ ইং তারিখে প্রভাষক মোক্তাদির রহমান বাদি হয়ে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (চৌকি) পার্থ ভদ্রের আদালতে একটি সি.আর মামলা দায়ের করেন। যাহার নং-৩১১/১৮।
 

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷