https://www.effectivegatecpm.com/rn8qbtaqk?key=a6bb032d522890bffe519fa4928f6d14 গাইবান্ধায় কবি সরোজ দেব সম্পাদিত শব্দের মোড়ক 'উন্মোচন' - Gaibandha Online Portal

Breaking News

গাইবান্ধায় কবি সরোজ দেব সম্পাদিত শব্দের মোড়ক 'উন্মোচন'

গাইবান্ধা লেখক ফোরামের আয়োজনে লিটলম্যাগের পথিকৃত কবি সরোজ দেব সম্পাদিত সাহিত্য ও শিল্পভাবনার ছোট কাগজ লিটলম্যাগ ‘শব্দ’র মোড়ক উন্মোচন করা হয়েছে। ১ ফেব্রুয়ারী শনিবার রাতে গাইবান্ধা পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
শব্দ’র ফেব্র“য়ারির এই সংখ্যাটি ৪৮ বছরের অব্যাহত প্রকাশনার প্রথম সংখ্যা। বইটি প্রচ্ছদ করেছেন তরুণ শিল্পী কবি কিংশুক ভট্টাচার্য। ১৭৬ পৃষ্ঠার এই নান্দনিক সংখ্যাটিতে ছড়া, কবিতা, গল্প, অনুগল্প, বই ও পত্রিকা বিষয়ক আলোচনাসহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবন্ধ লিখেছেন বাংলাদেশ, ভারতের খ্যাতিমান ও নবীন লেখকরা।
গাইবান্ধা লেখক ফোরামের আহবায়ক অধ্যাপক কবি ইবনে সিরাজের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন ছড়াকার ও গাইবান্ধা লেখক ফোরামের উপদেষ্টা আবু জাফর সাবু, সরোজ দেব, দেবাশীষ দাশ দেবু, সুলতান উদ্দিন আহমেদ, সদস্য সচিব মোদাচ্ছেরুজ্জামান মিলু, সদস্য জিয়াউল হক কামাল, শাহনাজ আমিন মুন্নি, কবি সোহেল রানা ও শুভ আকন্দ প্রমুখ।
মোড়ক উন্মোচনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাইবান্ধা লেখক ফোরামের সদস্য পিটু রশিদ, উত্তম কর্মকার, সুরবানী সংসদের সাধারণ সম্পাদক কামরুজ্জামান চাঁন, অ্যাডভোকেট শাহনেওয়াজ খান, রানা পাপুল, বিশ্বজিৎ কুমার, হাসান সৈকত, সুরাইয়া তাছনিন সাথী, গাইবান্ধা প্রথম আলো বন্ধুসভার সহ-সভাপতি আলমগীর কবির, সদস্য আপেল মাহমুদ, তৈয়বুর রহমান, মেহেদী হাসান সজিব, রক্তদাতাদের সংগঠন বাঁধন গাইবান্ধা সরকারি কলেজ ইউনিটের জোনাল প্রতিনিধি মিল্লাত হোসাইন, গাইবান্ধা জুম বাংলাদেশ ফাউন্ডেশনের সমন্বয়ক মো. মেহেদী হাসান, সদস্য নিশাত বাবু, আসিফ রায়হান ও শেখ আনাস আহমেদ প্রমুখ। কবি সরোজ দেবকে নিয়ে একটি স্বরচিত কবিতা পাঠ করেন শাহনাজ আমিন মুন্নি।
অনুষ্ঠানে বলা হয়, প্রতিমাসেই লেখক ফোরামের সাহিত্য পাঠের আসর অনুষ্ঠিত হবে। এছাড়া কোন লেখকের বই প্রকাশিত হলে গাইবান্ধা লেখক ফোরামের আয়োজনে বইটির মোড়ক উন্মোচন করা হবে।

 Image may contain: 11 people, people standing

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷